ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • নোয়াখালীতে গৃহবধূ ও ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    নোয়াখালীতে গৃহবধূ ও ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে পৃথক পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মোসাম্মৎ পিংকি আক্তার (২০) সে সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সজিব মিয়ার স্ত্রী।

    সোমবার (২৮ মার্চ) দুপুরের দিকে পুলিশ উপজেলার ঘোষকামতা গ্রামের খাসের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন সকাল ৬টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে পিংকি স্বামীর বাড়ির বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    সোনাইসুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।    

    অপরদিকে, সোমবার ২৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক মোটর দিয়ে ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ মাঝি (৪৭) নামের এক ব্যবসায়ীর মারা যায়। মিরাজ মাঝি ওই গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় শান্তিরহাট বাজারে মুদি ব্যবসায়ী ছিলেন।

    সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে বাড়ির পাশ্ববর্তী ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য যান মিরাজ মাঝি। একপর্যায়ে অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মিরাজ। পরে স্থানীয়রা তাকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ