ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশাল বিমানবন্দরে মদসহ প্রকৌশলী আটক

    বরিশাল বিমানবন্দরে মদসহ প্রকৌশলী আটক
    ছবি : বিদেশি মদসহ আটক যাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিমানবন্দরে এক বোতল বিদেশি মদসহ এক যাত্রীকে আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। 

    আটক মাহামুদুল হাসানের নাটোরের লালপুর এলাকার বাসিন্দা। তিনি পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি প্রকল্পের প্রকৌশলী।

    বিমানবন্দরের স্ক্যানিং পার হওয়ার পরপরই মাহামুদুল হাসানের কাছে মদ থাকার বিষয়টি প্রকাশ পায়। 

    এ ঘটনায় দুই নিরাপত্তা প্রহরীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

    বিমানবন্দরের আনসার কমান্ডার জসীম উদ্দিন তালুকদার জানান, স্ক্যানিং পার হয়ে যাওয়ার পর সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হাতের ব্যাগে বিদেশি মদের বোতল পাওয়া যায়। মাহামুদুলকে পুলিশের কাছে হস্তান্তর এবং মদ জব্দ করা হয়েছে। 
    পাশাপাশি এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে স্ক্যানিংয়ের দুই নিরাপত্তা প্রহরী মো. কাদের ও মো. শহীদকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

    বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কম‌লেশ চন্দ্র হালদার জানান, সকাল সাড়ে ৯টার এক‌টি ফ্লাইটে ওই যাত্রীর বরিশাল থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। আটক মাহামুদুল জানান, তিনি বাড়ি যাচ্ছিলেন। মদের বোতলটি তাকে প্রকল্পের বিদেশি সহকর্মীরা উপহার দিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ