ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, ৩ যুবক গ্রেফতার

    ভোলায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, ৩ যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা পৌর এলাকার ১ নং ওয়ার্ডে প্রায় শত বছরের পুরনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দির থেকে চুরি হওয়া পিতলের ৬ টি রাধা কৃষ্ণেরজীব বিগ্রহ, ৬ টি গোপাল বিগ্রহসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সাথে চুরির ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার দুপুরে ভোলা থানায় প্রেস ব্রিফিং এ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, গত ২১ মার্চ দিবগত রাতে ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হয়।

    এঘটনায় মুন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনার ৫ দিন পর ২৬ মার্চ ভোলা ডোম পট্টি এলাকা থেকে চুরির ঘটনার সাথে জড়িত  যুবক মো: সুমন (২৮), মো: নয়ন(২১), নুর আলম (২০ কে গ্রেফতার করা হয়।

    তাদের স্বীকারোক্তিমতে মাটির নিচে ও ট্যাংকির ভিতর থেকে ছোট বড় বিভিন্ন সাইজের ১০টি পিতলের মুর্তি, র্স্বাণালঙ্কার, নগদ টাকাসহ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ