ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইউক্রেনে যুদ্ধের নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস

    ইউক্রেনে যুদ্ধের নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

    এমন পরিস্থিতিতে পোপ ফ্রান্সিস রবিবার (২৭ মার্চ) ইউক্রেন যুদ্ধের নিন্দা করে বলেছেন, সেখানে নিষ্ঠুর ও বিবেকহীন যুদ্ধের বর্বরোচিত কর্মকাণ্ড ভবিষ্যত ধ্বংস করছে। 

    প্রার্থনা শেষে পোপ বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর থেকে, এই নিষ্ঠুর ও অর্থহীন যুদ্ধের এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে।
    ইউক্রেনের দুই শিশুর মধ্যে একজন বাস্তুচ্যুত উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ শুধুমাত্র বর্তমানকেই ধ্বংস করে না, বরং একটি সমাজের ভবিষ্যৎও ধ্বংস করে। 

    সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া তীর্থযাত্রীদের উদ্দেশে পোপ তার বাসভবন থেকে বলেন, যুদ্ধের পাশবিক কর্মকাণ্ড- বর্বরোচিত ও নিন্দনীয়!

    পোপ ফ্রান্সিস একাধিক অনুষ্ঠানে সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনে গণহত্যার নিন্দা করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ