ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইউক্রেনে ১ হাজার ১১৯ বেসামরিকের মৃত্যু

    ইউক্রেনে ১ হাজার ১১৯ বেসামরিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ১১৯ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজার ৭৯০ জন বেসামরিক। 

    রবিবার (২৭ মার্চ) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

    এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, ইউক্রেন যুদ্ধে নিহতদের মধ্যে ১৫ জন কিশোরী এবং ৩২ জন কিশোর রয়েছে। এছাড়া প্রাণ ৫২ জন শিশু প্রাণ হারিয়েছে, যাদের লিঙ্গ এখন পর্যন্ত জানা যায়নি।

    গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর দিন থেকে ২৬ মার্চ মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে এই হতাহত ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ