ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • নকল কাগজে ঋণ গ্রহণ করায় ব্যবসায়ীকে কারাদন্ড

    নকল কাগজে ঋণ গ্রহণ করায় ব্যবসায়ীকে কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যবসায়ীকে পৃথক দুটি ধারায় ৬ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় চল্লিশ হাজার টাকা অর্থ দন্ড করে আদালত।  

    দন্ডপ্রাপ্ত আসামির নাম মো.হানিফ সে ফেনী জেলার সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের সুজামিয়ার ছেলে।
     
    রোববার (২৭ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দন্ডাদেশ দেয়।

    দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন,  আসামি মো.হানিফ নিজেকে ফেনী জেলার ফেনী উপজেলা দিন পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের বাথানিয়া ডেইরি ফার্মের মালিক ও স্বত্বাধিকারী দাবি করে জাল,ভুয়া কাগজপত্র সৃজন করে। উক্ত কাগজপত্র কে খাঁটি হিসেবে ব্যবহার করে সোনালী ব্যাংক ফেনীতে দাখিল করে ৪ লক্ষ টাকা এসএমই ঋণ মঞ্জুর করে। এরপর আসামি ঋণের ৩ লক্ষ ৬০ হাজার টাকা হস্তান্তর পূর্বক উঠিয়ে আত্মসাৎ করে। কিন্তু দুদকের তদন্তে বাস্তবে বাথানিয়া ডেইরি ফার্মের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। ইহা একটি ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান ছিল। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। বিচারক উপস্থিত আসামিকে দন্ডাদেশ দিয়ে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ