ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • সিডনিতে বাংলাদেশি তরুণীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

    সিডনিতে বাংলাদেশি তরুণীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি তরুণীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ও সর্বস্তরের সিডনি প্রবাসীরা। ২৬ মার্চ দুপুরে সুলতানা আক্তার ময়নার ব্যবস্থাপনায় সিডনির ল্যাকাম্বায় রেলওয়ে প্যারেডে মানববন্ধন করা হয়।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার আহ্বান জানান।

    উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনির একটি অ্যাপার্টমেন্টের বাথটাব থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আরনিমা হায়াতের (১৯) মৃতদেহ। জানা গেছে, পাকিস্তানি বংশোদ্ভূত ২১ বছর বয়সী মিরাজ জাফর নৃশংসভাবে হত্যার পর খুনের আলামত ধ্বংস করতে আরনিমার মৃতদেহটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখেছিল। যার ফলে আরনিমার সমস্ত শরীর ঝলসে যায়।

    আরনিমার বাবা-মা আবু হায়াত (৪১) ও মাহাফুজা আক্তার (৩৯) মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ। তার মৃত্যুর পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ