ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ'র উদ্যোগে ত্রাণ বিতরণ

    গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ'র উদ্যোগে ত্রাণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লা'র উদ্যোগে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার ৩নং চাঁদশী ইউনিয়নের করোনা দুর্যোগ গ্রস্থ গরীব, অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

     গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন এ এাণ সামগ্রী বিতরণ করেন। বেলা ১১টায় ইউনিয়নের মোল্লাবাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় বসে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

    উপজেলার সর্বত্র ধারাবাহিকভাবে ত্রাণ বিতরনের তৃতীয় দিনে মঙ্গলবার চাঁদশী ইউনিয়নের মোট ১০০ (একশত) পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১কেজি তেল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদশী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মাহাবুর চোকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মামুন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ