ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না

    পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন আর রাশিয়ার ক্ষমতায় থাকতে পারবেন না। শনিবার পোল্যান্ডে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রয়টার্স অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

    পোল্যান্ডের প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনে বক্তব্য দেওয়ার সময় পুতিনকে 'একনায়ক' ও 'কসাই' বলে অভিহিত করেন বাইডেন। এ সময় তিনি বলেন, 'ঈশ্বরের দোহাই, এই ব্যক্তি (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারবেন না।' এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাগ্স্বাধীনতা ও গণতান্ত্রিক মুক্তির পথ ধরে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবো আমরা।
    এর আগে একই দিন পোল্যান্ডে পুতিনকে কসাই বলায় কড়া প্রতিক্রিয়া জানায় মস্কো। এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাক্ষৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়, রাশিয়ার শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করবে না যুক্তরাষ্ট্র। তারপর একই দিন বাইডেন বললেন, পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।

    হামলার ৩১ দিনের মাথায় ইউক্রেনে রাশিয়া পিছু হটার ঘোষণা দেওয়ার পর পুতিনকে একের পর এক কথার আক্রমণ করে চলেছেন বাইডেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ