ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৪৭নং চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৬ মার্চ)  সকাল ৯ টায় চর কচ্ছপিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে এবারের প্রতিযোগিতা বিষয়গুলো বৈচিত্র্যপূর্ণ ছিল।

    শিক্ষার্থীদের জন্য মোরগ লড়াই, নিজকে বাঁচাও বেলুন ফাটানো, জল ডাঙ্গা, বালিশ অপসারণ, বেত লাফ, দৌড় প্রতিযোগিতা, স্টাম্পে বল নিক্ষেপ, পাখির বাসা, আটা দৌড় ইত্যাদি। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান শফিউল্যাহ হাওলাদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর, কো-ইড অফিস চরফ্যাশন মো. রিয়াজ হোসেন, চর মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো.গিয়াস উদ্দিন সাগর, সাবেক ইউ,পি সদস্য ৪নং ওয়ার্ড, মো. মোসলেউদ্দিন মজুমদার, ৪নং ওয়ার্ড ইউ,পি সদস্য আঃ মন্নান জোনাকি, কো-ইড অফিস চরফ্যাশন'র পরিদর্শক এন. এম আলমগির ও এইচ. আবুল কালাম, চর কচ্ছপিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো.মনির হোসেন ফারুক, সদস্য আঃ জলিল এবং  জসিম চৌধুরী প্রমুখ।

    ক্রীড়া পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ রহমান, সহকারী শিক্ষক  মো. জামাল হোসাইন, মোসা. কামরুন নাহার রীমা ও প্রাক- প্রাঃ তাহেরা আক্তার।

    প্রতিযোগিতা শেষ হওয়ার পর প্রধান শিক্ষক, এবং অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

    ক্রীড়ানুষ্ঠানটি সফল করার জন্য অধ্যয়নরত ছাত্র / ছাত্রী  এবং প্রাক্তন শিক্ষার্থীদের  নিরলস প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ