ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাউফলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ: ১৪ দোকান ভস্মিভূত

    বাউফলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ: ১৪ দোকান ভস্মিভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলের কালাইয়া বানিজ্যিক বন্দরের দক্ষিণ পট্টি (বেইলী ব্রিজ সংলগ্ন) এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

    শনিবার(২৬ মার্চ) বেলা সাড়ে নয়টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যপি চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন। আগুণের ভয়াবহতায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    স্থানীয়রা জানান, শনিবার বেলা সারে নয়টার দিকে ফিরোজ নামের এক মুদি মনোহরির দোকানে হঠাৎ একটি গ্যাস সলিন্ডিারের বিস্ফোরন ঘটে। মূর্হুতের মধ্যে আগুণের লেলিহান শিখা আসপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

    এর ফলে  নেছারের রাইচ মিল, খোকা সাইকলে গ্রেজ, নাজিমের মেকানিক্সের দোকান, গৌতম সাহার ফ্রিজ ও বৈদ্যুতিক মালামালের দোকান, সবুজের ইলেকট্রনিক্সের দোকান, মনোরঞ্জন দাসের হার্ডওয়ারের  দোকান ও ওষুধরে দোকান, রনজতি দাসের ওষুধের দোকান, গোলাম রাব্বীর ওষুধের দোকান, রফিকের বাসত ঘর সম্র্পূণভাবে ভস্মিভূত হয়।

    রতনের চায়ের ষ্টল, জাহাঙ্গীরের চায়ের ষ্টল, উত্তম সাহার মুদিমনোহারি দোকান এবং পারভেজের মুদিমনোহারি দোকান আংশিক পুড়ে যায়।

    আগুণের খবর পেয়ে  বাউফল ফায়ার সার্ভিসের  দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যপি চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন।

    বাউফল ফায়ার সার্ভিসের  ওয়্যারহাউজ ইন্সেপেক্টর  আরিফুজ্জামান শেখ জানান, ফিরোজের দোকানে গ্যাস ও পেট্রোল বিক্রি হতো। ঘটনার পর থেকে ফিরোজ গাঢাকা দিয়েছে। ফিরোজকে পাওয়া গেলে  আগুণ লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। অপরদিকে ক্ষয়ক্ষতি কি রকম হয়েছে তা নির্ণয় করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ