ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় স্বাধীনতা দিবসের র‌্যালিতে এসে যুবলীগ সভাপতির মৃত্যু

     মনপুরায় স্বাধীনতা দিবসের র‌্যালিতে এসে যুবলীগ সভাপতির মৃত্যু
    ছবির সর্বশেষ লাল দাগ চিহিৃত ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় উপজেলা আওয়ামীলীগের স্বাধীনতা দিবসের র‌্যালিতে মাথা ঘুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন ওয়ার্ড যুবলীগ সভাপতি।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইশতিয়াক আহমেদ।  

    শনিবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগের স্বাধীনতা দিবসের র‌্যালিটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে রা¯তার অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

    মৃত্যুবরণকারী যুবলীগ সভাপতি হলেন, উপজেলা মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামের বাসিন্দা ইসলাম মাঝির ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৬)। তিনি মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

    এদিকে এই ঘটনায় তাৎক্ষনিক মুঠোফোনে শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশের পাশিপাশি ব্যাক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদানের ঘোষনা করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

    এছাড়াও উপজেলা যুবলীগের পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সম্পাদক মনিরুজ্জামান মনির।

    জানা যায়, মনপুরা ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় স্বাধীনতা দিবসের দলীয় প্রোগ্রাম শেষ করে উপজেলা আ’লীগের র‌্যালি অংশগ্রহন করতে হাজিরহাট আসে। পরে উপজেলা আ’লীগের স্বাধীনতা দিবসের র‌্যালিতে অংশগ্রহন করে। দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি মনপুরা ডিগ্রী কলেজের মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য যাওয়ার পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর সামনে রাস্তার ওপর মাথা ঘুরে পড়ে যায় ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারবর্গ জানান।

    এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার জানান, স্বাধীনতা দিবসের র‌্যালিতে মাথা ঘুরে পড়ে যাওয়া যুবলীগ নেতা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
     
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ