ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’, আ.লীগ-বিএনপি সংঘর্ষ

    ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’, আ.লীগ-বিএনপি সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগতিতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আলেকজান্ডার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ভাংচুর করা হয়েছে ৩টির বেশি মোটরসাইকেল। আহতদের বেশকজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আওয়ামী লীগের অভিযোগ,  রামগতির আলেকজান্ডার এলাকায় শ্রদ্ধা নিবেদনে শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ‘অশালীন স্লোগান’ দেয়। তার প্রতিবাদ জানালে সংঘর্ষ বাধে। 

    রামগতি থানার ওসি আলমগীর জানান, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ দুজনকে আটক করা হয়েছে। তারা ‘অশালীন স্লোগান’ দিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

    রামগতি উপজেলা যুবলীগের দাবি, তাদের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম, লিটনসহ ১০ জনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ