ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • দৈনিক সংক্রমণে শীর্ষে দক্ষিণ কোরিয়া

    দৈনিক সংক্রমণে শীর্ষে দক্ষিণ কোরিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে আরও চার হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন রোগী। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১২ লাখ ৯৪ হাজার ২৩৩ জন।

    এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪২ হাজার ৯৩০ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৮২০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৬০ জন।

    শনিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে আপডেট করা সর্বশেষ তথ্যে এটি পাওয়া গেছে।

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৯ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৯২ জন। এনিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১১ লাখ ৬২ হাজার ২৩২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৪ হাজার ২৯৪ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ