ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইউক্রেনে প্রথম পর্বের অভিযান সমাপ্ত ঘোষণা

    ইউক্রেনে প্রথম পর্বের অভিযান সমাপ্ত ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধের এক মাসের কিছু বেশি সময় পর রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল ইউক্রেনে তাদের সামরিক কৌশল প্রকাশ করেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই জনসম্মুখে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীর খোলা মন্তব্য।

    রাশিয়ার সেনাবাহিনীর এক নম্বর উপ প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্বের সামরিক পরিকল্পনা শেষ হয়েছে। এখন তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে পূর্ব ইউক্রেন।    

    শুক্রবার এক ব্রিফিংয়ে রুশ জেনারেল বলেন, সাধারণভাবে বলতে গেলে অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা বহুলাংশকে সঙ্কুচিত করা হয়েছে। এখন আমরা আমাদের প্রথম লক্ষ্যে মনোযোগ দিতে পারব। তাদের প্রধান লক্ষ্য ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন করা বলেও মন্তব্য করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ