ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • “দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই"

    “দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি।

    বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(EED) বাস্তবায়নে চার তলা বিশিষ্ট বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন আবুল হাসান মাহমুদ আলী (এমপি)।

    ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান মাহমুদ এমপি বলেন “দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই, শেখ হাসিনার সময়ে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে দেশ।

    এসময় উপস্থিত ছিলেন, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহি,খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলার ১২টি ইউপির চেয়ারম্যানগন, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ