ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • নোয়াখালীতে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

    নোয়াখালীতে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকা থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত নারী শ্রমিকের নাম বিবি আয়েশা পিংকি (১৮) সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের দীন ইসলামের মেয়ে।

    বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার কাছারি বাড়ির ভাড়া বাসা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাতে সে ওই ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এসআই কামরুজ্জামান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পিংকি চৌমুহনীর ডেল্টা জুট মিলে কাজ করত। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে টিনের ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একপর্যায়ে তাঁর মা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। কারও সাথে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করে। নিহত কিশোরী কোন ফোন ব্যবহার করত না। তবে নিহতের পরিবার তাঁর প্রেমিকের বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ