ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • উখিয়ায় মিয়ানমারের দুই নাগরিক আটক

    উখিয়ায় মিয়ানমারের দুই নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মিয়ানমারের দুই রাখাইন নাগরিককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    আটককৃতরা হলেন- মিয়ানমারে আকিয়াবের বাসিন্দা সিন গোয়া শো অন (২১) ও কিন লং শো (২৭)।

    বুধবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট সেন্টারের পশ্চিমে ক্যাম্পের একটি দোকান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক।

    তিনি বলেন, ‘আমরা সন্দেহজনক মিয়ানমারের দুই জন রাখাইনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোন তথ্য পাওয়া যায়নি।

    ক্যাম্পের বাসিন্দারা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে এই দুইজন। তাদের পরনে হাফ পেন্ট ও টিশার্ট দেখা গেছে। বুধবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের স্থানীয় দোকানদার সৈয়দ আলমের দোকানে কেনাকাটা করার সময় এপিবিএন তাদের আটক করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ