ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • ইউক্রেনকে আরো ৬ হাজার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য

    ইউক্রেনকে আরো ৬ হাজার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনকে আরো ছয় হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ বৃহস্পতিবার তিনি ঘোষণাটি দিতে চলেছেন বলে জানিয়েছে বিবিসি।

    জানা গেছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জি-৭, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের সেনাবাহিনী ও পাইলটদের আরো তিন কোটি ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণাও দেবেন বরিস জনসন।

    বরিস জনসন বলেছেন, ইউক্রেনে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্য তার মিত্রদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনীয় বাহিনীর লড়াইয়ে প্রতিরক্ষা জোরালো করতে সহায়তা দেওয়া অব্যাহত রাখা হবে।

    তিনি আরো বলেছেন, কোনো একটি পক্ষ বেছে নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। ইউক্রেনের স্বাধীনতার বাতি আমরা জ্বালিয়ে রাখতে পারি কিংবা ইউরোপ এবং সারাবিশ্ব থেকে এটি বিতাড়িত করার ঝুঁকি তৈরি করতে পারি।

    ইতোমধ্যে ইউক্রেনকে চার হাজার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাজ্য। অতিরিক্ত আরো ছয় হাজার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ