ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় চালক হেলপার নিহত

    মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় চালক হেলপার নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে শাহাদত হোসেন (৪৫) ও ট্রাকের হেলপারএকই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)। 

    স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন দরবেশপুরে রাস্তার পাশে দাঁড়ানো একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের (ট্রাক) পিছনে ধাক্কা দেয়। এসময় মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও হেলপর নিহত হয়। পরে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাক কেটে চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
    মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতার শাহ মো. দ্বারা খান পিপিএম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ