ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • নওগাঁয় বাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৪

    নওগাঁয় বাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা সড়কের পয়নারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুর রশিদ ও একই গ্রামের জিতু পাহানের ছেলে গিরিজ পাহান। পরে রাতে নওগাঁ সদর হাসপাতালে এক শিশু ও ভোরে অজ্ঞাতনামা আরও একজনের মৃত্যু হয়।

    মহাদেবপুরের মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, যাত্রীবাহী একটি বাস পত্নীতলা নজিপুর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে ক্যানেলে পড়ে যায়। অপরদিকে বাসটি রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
    এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যায় এবং অন্তত ২৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ