ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • আজ যুদ্ধের এক মাস, বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান

    আজ যুদ্ধের এক মাস, বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাশিয়ার অভিযানের আজ এক মাস হলো। গত মাসের ২৪ তারিখে হামলা শুরু করেছিল রাশিয়া। হামলার এক মাসের এই দিনে বিশ্বব্যাপী মানুষকে রাস্তায় নেমে প্রকাশ্যে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

    রাতে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। প্রথমবারের মতো ইংরেজিতে দেওয়া এই ভাষণে জেলেনস্কি বলেন, ‌‘রাশিয়ার যুদ্ধ শুধু ইউক্রেনের বিরুদ্ধে নয়। এর অর্থ অনেক বিস্তৃত।’ 

    তিনি বলেন, ‘রাশিয়া স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। রাশিয়া ইউরোপের সকল মানুষের স্বাধীনতাকে পরাজিত করার চেষ্টা করছে। বিশ্বের সকল মানুষের।’

    ‘বিশ্বকে অবশ্যই রাশিয়াকে থামাতে হবে। বিশ্বকে যুদ্ধ বন্ধ করতে হব ‘,- যোগ করেন জেলেনস্কি।

    তিনি বলেন, ‘ইতোমধ্যে এক মাস (যুদ্ধের)। এত দীর্ঘ। এটি আমার হৃদয়, সব ইউক্রেনীয় ও পৃথিবীর প্রতিটি মুক্ত ব্যক্তির হৃদয় ভেঙে দিয়েছে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ