ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভাড়ায় চালিত মাইক্রোবাসের ধাক্কায় হাজী আব্দুর রহমান ওরফে আবু হাজী (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
     

    মঙ্গলবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উদয়পুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহত আব্দুর রহমান হাজী বেকারির মালিক। তিনি উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া বাড়ির বাসিন্দা। তিনি বোরহানউদ্দিন পৌরসভার দক্ষিণ মাথা বাস স্ট্যান্ড এলাকায় বসবাস করতেন।
    বিজ্ঞাপন

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আব্দুর রহমান মোটরসাইকেলে করে বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তা মাথা এলাকায় তার ছোট ভাইয়ের বাসায় দাওয়াত খেতে যান। সেখান থেকে ফোরার পথে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উদয়পুর রাস্তার মাথায় এলাকায় একটি মাইক্রোবাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়।

    তারা জানান, দুর্ঘটনায় আব্দুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
    বিজ্ঞাপন

    বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ঘটনাস্থলে থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ