ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রাশিয়াকে প্রতিহত করতে ভূমধ্যসাগরে মার্কিন রণতরি

    রাশিয়াকে প্রতিহত করতে ভূমধ্যসাগরে মার্কিন রণতরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে এ পর্যন্ত দেশটির ৩৫ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। 

    এদিকে, রাশিয়াকে প্রতিহত করতে ভূমধ্যসাগরে শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আদেশের জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে। এজন্য ভূমধ্যসাগরে মার্কিন রণতরি ইউএসএস ট্রুম্যান মোতায়েন করা হচ্ছে বলে জানান তিনি।

    মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেশটির নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল তোরো এ তথ্য জানিয়েছেন।
    ডেল তোরো বলেছেন, ‘ভূমধ্যসাগরে এখন অসংখ্য রুশ জাহাজ এবং সাবমেরিন রয়েছে। এ কারণে তাদের প্রতিরোধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমান উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ। পুতিন যে একমাত্র জিনিস বোঝেন, তা হলো শক্তি।’

    ডেল তোরো আরও বলেন, জোটের অন্যান্য মিত্রদের সাথে ট্রুম্যানের ভূমিকা হল রাশিয়ানদের আরও আগ্রাসন থেকে বিরত রাখা এবং ইউক্রেন এবং ইউক্রেনের জনগণের সুরক্ষার জন্য আমাদের প্রেসিডেন্ট ও বিশ্বের অন্যান্য নেতাদের কাছ থেকে দেওয়া আদেশের জন্য ক্রমাগত প্রস্তুত থাকা।

    বর্তমানে আইওনিয়ান সাগরে মার্কিন এ রণতরি অবস্থান করছে। এটি ইতালি ও গ্রিসের জলসীমায় রয়েছে। ভূমধ্যসাগরে মার্কিন বাহিনী ষষ্ঠ নৌবহরের অধীনে কাজ করে। এর সদর দপ্তর ইতালির নেপলসে। এর অধীনে ৪০টি জাহাজ এবং ১৭৫টি বিমান রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ