ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রুশ যুদ্ধবিমানের পাইলটদের প্রতি হুঁশিয়ারি

    রুশ যুদ্ধবিমানের পাইলটদের প্রতি হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও রাশিয়ার যুদ্ধবিমানের পাইলটদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির প্রেসিডেন্ট জেলেনস্কি। 

    তিনি বলেন, “আমি আবারও রুশ পাইলটদের উদ্দেশ্যে বলছি, তারা যে নির্দেশ পালন করে বেসামরিক লোকদের হত্যা করছে, আজ হোক কিংবা কাল- এজন্য তাদেরকেই দায়ী হতে হবে এবং এটা অনিবার্য। কেননা, বেসামরিক লোক হত্যা করা একটি অপরাধ।”

    তিনি আরও বলেন, “বিশেষ করে আমরা মারিউপোলের চালানো বোমারু বিমানের আক্রমণের কথা বলছি। যারা আমাদের শান্তিপূর্ণ ভূমিতে আমাদের বেসামরিক নাগরিকদের হত্যা করছে তাদের প্রত্যেকের সাথে এটি ঘটবে।”

    তিনি ইউক্রেনীয় সরকারের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন।

    উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ