ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বাউফলে ভরণপোষণ দাবি করায় অশীতিপর বাবার হাত ভেঙলো ছেলে 

    বাউফলে ভরণপোষণ দাবি করায় অশীতিপর বাবার হাত ভেঙলো ছেলে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভরণপোষণ দাবি করায় পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রোকুল গ্রামে ৮০ বছর বয়সী বাবা সেকান্দার আলীকে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছে ছেলে। এ ঘটনায় সোমবার (১০ মে) সকালে ছেলে সবুজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

    সেকান্দার আলীর চার ছেলের মধ্যে সবুজ ও মিজান তাদের পরিবার নিয়ে বাড়িতে থাকে। দীর্ঘদিন ধরে বৃদ্ধ সেকান্দার ও তার স্ত্রী ময়না বেগমকে তাদের ছেলেরা ভরণপোষণ না দেয়ায় ময়না বেগম তার মেয়ের বাড়ি চলে যান।

    এলাকাবাসী জানিয়েছে, গত শনিবার তার সেজ ছেলে সবুজ বাড়ির বাঁশ কেটে ফেলেছেন। এ খবর শুনে সেকান্দার বাড়িতে গিয়ে ভরণপোষণের দাবি করে সবুজকে বাঁশ কাটতে বাধা দেন। এতে সবুজ ক্ষিপ্ত হয়ে বাবা সেকান্দারকে পিটিয়ে জখম করেন। এতে তার বাম হাত ও ডান হাতের বৃদ্ধ আঙ্গুল ভেঙে যায়।

    এ ঘটনায় দুপুরে সেকান্দার আলী বাদী হয়ে তার সেজ ছেলে সবুজ ও বড় ছেলে মিজানসহ তাদের দুই স্ত্রীর নামে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

    বাউফল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মামুন জানান, বাবাকে মারধরের ঘটনায় সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ