ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইউক্রেনে ইন্টারনেট সরবরাহে দুই হাজার ডিশ পাঠিয়েছে স্পেসএক্স

    ইউক্রেনে ইন্টারনেট সরবরাহে দুই হাজার ডিশ পাঠিয়েছে স্পেসএক্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধপরিস্থিতিতে ইউক্রেনে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহে কয়েক হাজার ‘ডিশ’ পাঠিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার মহাকাশ সংস্থা স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান ‘স্টারলিঙ্কের’ এই ডিশগুলো দেশটিতে রুশ অভিযান শুরুর পরপরই পাঠানো হয় বলে জানা গেছে। এসব ডিশ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা নগরীর বিভিন্ন ভবনের ছাদে স্থাপন করা হয়েছে। স্পেসএক্সের সভাপতি গুয়েন শটওয়েল সিএনবিসি-কে এসব কথা বলেন।

    তিনি জানান, লরি ভর্তি করে এসব ডিশ বা কিট পাঠানো হয়েছে। এই কিটের মাধ্যমে ইউক্রেন কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে মহাকাশ কক্ষপথে থাকা স্পেসএক্স-এর স্যাটেলাইটে সরাসরি যুক্ত হতে পারে।

    উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। রুশ এই অভিযানে ইউক্রেন বিধ্বস্ত হওয়ার বিভিন্ন চিত্র সামনে আসলেও এখনও পর্যন্ত সেখানে ইন্টারনেট সরবরাহ ভালই রয়েছে। মাঝে মাঝেই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইন্টারনেটে যুক্ত হয়ে বিভিন্ন দেশের পার্লামেন্টে যুক্ত হয়ে ভাষণ দেওয়া ও বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগের খবরে বিষয়টি স্পষ্ট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ