ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ছেঁড়া দ্বীপ থেকে ১ লক্ষাধিক ইয়াবা উদ্ধার

    ছেঁড়া দ্বীপ থেকে ১ লক্ষাধিক ইয়াবা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কক্সবাজারের  টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ১ লক্ষ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    লে: কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক কমান্ডার লে: কমান্ডার এম আমিনুল সাজ্জাদ এর নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
     
    অভিযান চলাকালীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ হতে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরে মায়ানমার সীমানা হতে বাংলাদেশের সীমানায় একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়।

    নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে হলুদ রংয়ের একটি বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়।

    পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে পরিত্যাক্ত অবস্থায় এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ