ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

    কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শেরপুরে কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। 
     
    দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম রবিউল ইসলাম নোমান (২৭)। তিনি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার টেংরাগাতী পাড়েরহাট এলাকার আব্দুল লতিফ সরদারের ছেলে। 

    মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ মার্চ সকাল ১০টায় কলেজছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে নোমান। পরদিন ওই ছাত্রীর পরিবার শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি  করে। পরে একই বছরের ১৭ এপ্রিল নোমান ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে থানায় একটি মামলা করে করা হয়।

    ওই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার ও নোমানকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে একই বছরের ২৪ আগস্ট নোমানকে একমাত্র আসামি করে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সদর থানার এসআই আনছার আলী।

    পরে ওই মামলায় ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। পরবর্তীতে আসামি দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে গিয়ে পলাতক হয়। 

    এ ব্যাপারে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, বিচারিক পর্যায়ে সংবাদদাতা, বাদী, ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে নোমানের অনুপস্থিতে রায় ঘোষণা করেন, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ