ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • এবার হাজিরা জমজমের পানি পাবেন দেশে ফেরার পর

    এবার হাজিরা জমজমের পানি পাবেন দেশে ফেরার পর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবছর হজ ও ওমরাহ শেষে বিভিন্ন দেশের লাখো মুসলমান জমজমের পানি সংগ্রহ করলেও এবার পাসপোর্ট ছাড়া পানি পাওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরবের এভিয়েশন কর্তৃপক্ষ। তা-ও ওই পানি হাজিরা হাতে পাবেন দেশে ফেরার পর।

    সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এবার থেকে পবিত্র জমজমের পানি হাজিদের মক্কা থেকে বহন করে আনতে হবে না। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষই বিমানবন্দরে হাজিদের জমজমের পানি সংরক্ষণের ব্যবস্থা করবেন। সেখান থেকেই সোজা বিমানে উঠবে জমজমের পানি। হাজিরা ওই পানির বোতল পাবেন দেশে ফেরার পর।

    সম্প্রতি আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জমজমের পানি নিতে ধর্মপ্রাণ মুসলমানদের অনেক সময় দালালদের খপ্পরে পড়তে হয়। অবৈধ পানি বিক্রেতারা এই পানির সঙ্গে সাধারণ পানি মিশিয়ে অতিরিক্ত দামে তা বিক্রি করেন। আর তাই দেশটির বিমানবন্দরগুলোতে জমজমের পানি বিক্রি বন্ধ করতে বাদশা আবদুল্লাহর গ্রহণ করা প্রকল্পের অধীনে ন্যাশনাল ওয়াটার কোম্পানি এ ব্যবস্থা চালু করেছে। প্রতিষ্ঠানটি জমজমের প্যাকেটজাত পানি সরবরাহ বন্ধ করারও ব্যবস্থা শুরু করেছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের এভিয়েশন কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী হজ ও ওমরাহযাত্রীরা দেশে আসার সময় সঙ্গে নয় রিয়েলে পাঁচ লিটারের বোতলজাত পানি নিতে পারবেন। আর এজন্য তাঁদের পাসপোর্ট দেখাতে হবে। প্রতি পাসপোর্টে একজন ব্যক্তি এক বোতল পানি সঙ্গে নিতে পারবেন। এর আগে, একজন হজযাত্রী ১০ লিটার করে পানি সংগ্রহ করতে পারতেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ