ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • অপহরনের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩

    অপহরনের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় অপহরনের ১১ দিন পর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সথেকে অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১ টার দিকে তাকে উদ্ধার করা হয়। অপহৃতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার কলাপাড়া থানায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামীদের তিনজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরা হলেন-মাসুম (২০), গোপাল মিস্ত্রি (২২) ও শাকিল (২০)।

    কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, আসামীরা দুই দফায় ওই ছাত্রীকে অপহরন করে ধর্ষন করেছে। প্রথমে ৮ মার্চ অপহরন করার দু’দিন পর উদ্ধার হলেও পরে ১১ মার্চ পুনরায় পৌরশহরের মাদ্রাসা এলাকা থেকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরন করে নেয়। ২১ মার্চ রাতে অপহরনকারীরা তাকে কলাপাড়া হাসপাতালে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তারা ওই ছাত্রীকে উদ্ধার করে আসামীদের আটক করে। অপহরনকারীরা মোটর সাইকেল যোগে ওই ছাত্রীকে অপহরন করেছে বলে মামলার বিবরনে উল্লেখ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ