ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশালে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা

    বরিশালে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে ভাড়া নেওয়া বাসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মালিহা ফরিদী সারার (২৪) রহস্যজনক মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম সোমবার বিকালে এতথ্য জানিয়েছেন।


    তিনি জানান, স্বামী পরিচয় দেওয়া রাফির সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মনোমালিন্যের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি। বিষয়টি তদন্তধীন। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

    উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রী সারা মাস দুয়েক আগে তানভীর রাফি (২৭) নামে এক চাকরিজীবীকে স্বামী পরিচয় দিয়ে নগরীর অ্যাভিনিউ এলাকায় বাসা ভাড়া নেন। শনিবার রাত ১১টায় ওই বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে রাফির বাবা-মা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারাকে মৃত বলে ঘোষণা করেন।

    নিহত শিক্ষার্থী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একেএম ফরিদ আহমেদের মেয়ে। তিনি নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে বিএ অনার্সে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ