ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রাশিয়া থেকে তেল কেনায় মোদির প্রসংশা

    রাশিয়া থেকে তেল কেনায় মোদির প্রসংশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনেছে ভারত। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই পদক্ষেপের প্রশংসা করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

    জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিজেপির সরকারের বরাবরই কড়া সমালোচক ইমরান। তার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। ভারতের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের গুডবুকেও রয়েছে ভারত। এরকম এক পরিস্থিতিতে রাশিয়া বিরোধী মার্কিন নীতিকে খুব একটা আমলে নেননি নরেন্দ্র মোদি। মার্কিন সতর্কতা সত্বেও রাশিয়া থেকেই তেল কিনছেন তিনি।

    এ নিয়ে পাকিস্তানের খাইবার-পাকতুনখাওয়া প্রদেশে এক জনসভায় ইমরান খান বলেন, ‘প্রতিবেশী ভারতের নীতি প্রশংসার দাবি রাখে। কারণ তাদের একটি নিজস্ব বিদেশ নীতি রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও তারা রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করছে।’

    ইমরান খান ওই জনসভায় আরও বলেন, ‘পাকিস্তানেরও বিদেশ নীতি এমন হবে যাতে দেশের মানুষের উপকার হবে। কারও সামনে কখনও নত হইনি। দেশেরও মাথা নিচু হতে দেব না। ইউরোপিয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সমর্থন চেয়েছিল। কিন্তু ইউরোপিয় ইউনিয়নের কথা শুনে পাকিস্তানের কোনও লাভই হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিলাম। কোনও লাভ হয়নি আমাদের। বরং আমরা দেশের ৮০ হাজার মানুষকে হারিয়েছি।’

    এদিকে ইমরান খানের প্রশংসা সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার বলেন, ‘শুধুমাত্র একটি দেশ ভারতের বিদেশনীতির প্রশংসা করেছে বললে ভুল হবে। বিশ্বের বহু দেশে এর প্রশংসা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতও কোয়াড জোটে রয়েছে। তার পরেও ভারতের নিজস্ব পররাষ্ট্র নীতি রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়া থেকে তেল আমদানি করেছে ভারত। কারণ ভারতের বিদেশনীতি দেশের মানুষের ভালোর জন্য।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ