ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান ‘নড়বড়ে’

    ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান ‘নড়বড়ে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং তা নিয়ে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন পদক্ষেপে ভারতের অবস্থান নড়বড়ে। সোমবার এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    তিনি বলেছেন, কোয়াড নিরাপত্তা পরিষদের কিছু সদস্য যেমন জাপান, অস্ট্রেলিয়া রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখালেও ভারত এই ইস্যুতে ‘কিছুটা নড়বড়ে’ অবস্থান দেখিয়েছে।

    এদিন ওয়াশিংটনে ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন বাইডেন। তিনি বলেন, “ন্যাটো এবং কোয়াড রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিক্রিয়া দিয়েছে।”

    বাইডেনের মন্তব্য, “যখন পুতিন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছিল, আমি তখন ইউরোপে ন্যাটো সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করে, তাদের আবেদন করি আমাদের একজোট হতে হবে। আমি একটা বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম, পুতিনকে যতটা চিনি বা একজন নেতা আরেকজনকে যেভাবে চেনে, আমার মনে হয়েছিল তিনি ন্যাটো বিভক্ত হওয়ার দিন গুনছিলেন।”

    “পুতিন ভাবতে পারেননি ন্যাটো এতটা ঐক্যবদ্ধ, এতটা সংযম দেখাবে। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ন্যাটো কোনওদিন এতটা শক্তিশালী এবং এতটা ঐক্যবদ্ধ হয়নি তাদের ইতিহাসে যতটা এখন ভ্লাদিমির পুতিনের কারণে হয়েছে।”

    কোয়াডের বিষয়ে বাইডেনের প্রতিক্রিয়া, “প্রশান্ত মহাসাগরে কোয়াড সদস্যদের মধ্যে ভারতের অবস্থান কিছুটা নড়বড়ে। কিন্তু জাপান এবং অস্ট্রেলিয়া অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছে পুতিনের সামরিক অভিযানের বিরুদ্ধে। আমরা ন্যাটো এবং প্যাসিফিকে একজোট হতে পেরেছি।”

    উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

    রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে ভারত বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে। ভারত বারবার দু’পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে। কিন্তু রাশিয়ার সামরিক অভিযান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একবারও নিন্দা প্রস্তাবে সায় দেয়নি নরেন্দ্র মোদির দেশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ