ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন

    কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে ঢেউয়ের সঙ্গে কুয়াকাটা সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গত দুইদিনে মৃত তিনটি ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসে আটকা পড়েছে। এগুলোর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। জেলেদের জালে জড়িয়ে আঘাত পেয়ে ডলফিনগুলো মারা যেতে পারে বলে ধারনা স্থানীয়দের।

    স্থানীয়রা জানায়, সাগরের ঢেউয়ের তোরে সোমবার সকালে সৈকতে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে আসে।

    রোববার শেষ বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ৮ ফুট দৈর্ঘ্যের একটি ও একইদিন বেলা ১১টায় সৈকতের লেম্বুরচর এলাকায় একটি ১০ ফুট দৈর্ঘ্যের ডলফিন ভেসে আসে সৈকতে।

    এ ডলফিনগুলোর শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। এগুলো স্থানীয়রা দেখতে পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ ও মৎস্য বিভাগকে খবর দেয়।

    কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, মৃত ডলফিন ভেসে আসার খবরে তিনিসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ডলফিনগুলো মাটিচাপা দেয়।

    এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা কার হলে তিনি ফোন রিসিভ করেনি।

    পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী কর্মকার্তা ও বন কর্মকর্তার সমন্বয় আলোচনা করে মৃত ডলফিনগুলো মাটিচাপা দেয়া হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ