ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে

    পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে এসে পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ কারণেই তিনি (পুতিন) ইউক্রেনে রাসায়নিক বা জৈবিক অস্ত্রের আশ্রয় নিতে পারেন। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি ব্যবসায়িক গোলটেবিল অনুষ্ঠানে বাইডেন বলেন, তার বিশ্বাস রাশিয়া এখন নতুন মিথ্যার আশ্রয় নিতে যাচ্ছে।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা (রাশিয়া) বলছেন যে ইউক্রেনের জৈবিক এবং রাসায়নিক অস্ত্র রয়েছে। এটিই সুস্পষ্ট চিহ্ন যে তিনি (পুতিন) এই দুটিই (রাশিয়া ও ইউক্রেনের রাসায়নিয়ক-জৈবিক অস্ত্র) ব্যবহার করার কথা ভাবছেন।”
    যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কর্মকর্তারা বারবার যুক্তি দেখিয়েছেন যে রাশিয়া এই ধরনের অস্ত্র ব্যবহারের আগে ইউক্রেনের রাসায়নিক অস্ত্রের মিথ্যা দাবি তুলতে পারে।

    উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ