ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • ‘কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান’

    ‘কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি। তিনি বলেন কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান।

    ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইসলামি ফার্সি নববর্ষ উপলক্ষ্যে দেওয়া ভিডিও অভিনন্দন বার্তায় মোহাম্মদ ইসলামি এমনটাই জানিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এই শিল্পের ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    ইসলামি আরও বলেন, বলদর্পী শক্তিগুলোর ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহর রহমতে পারমাণবিক শিল্পে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এই শিল্পে কর্মরত বিজ্ঞানী ও কর্মীদের সফল এবং কার্যকর প্রচেষ্টার কথা তিনি স্মরণ করেন। সেইসাথে পরমাণু ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছানোর সাফল্য ‘পরমাণু শহীদদের’ উৎসর্গ করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ