ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামার বিষয়ে যা বললেন ইসরাইলের প্রধানমন্ত্রী

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামার বিষয়ে যা বললেন ইসরাইলের প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ২৪ ফেব্রুয়ারি থেকে। কিন্তু এখনো রাশিয়া বা ইউক্রেন কেউ জয়ের মুখ দেখেনি।

    ফলে ইউক্রেনে আক্রমণ করা রাশিয়া তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে।

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামার সম্ভাবনা কতটুকু? সহসাই কি থাকবে তাদের এ দ্বন্দ্ব?

    এমন প্রশ্নের জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব থামার সম্ভাবনা আপাতত নেই। কারণ দুই দেশের মধ্যে এখনো অনেক দূরত্ব রয়েছে।

    তবে তিনি জানিয়েছেন, বিশ্বের অন্য দেশগুলোকে সঙ্গে নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে থাকা এ দূরত্ব কমানো ও যুদ্ধ থামানোর চেষ্টা করবেন তিনি।

    এদিকে রাশিয়া ও ইউক্রেন এ দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে ইসরাইলের। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা করার পর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

    তিন দ্বন্দ্ব নিরসনে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা বলেন।

    সূত্র: আল জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ