ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারি ‍আটক

    ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারি ‍আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক পাচারকারি আটক হয়েছে। ‍এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজ ‍উদ্ধার করে ‍আভিযানিক দল। সোমবার (২১ মার্চ) সকালে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন ‍এর নেতৃত্বে ‍এই অভিযান পরিচালিত হয়।

    অভিযানে ‍আটক মাদক পাচারকারিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন মুন্সিরহাট ‍ইউনিয়নের যুগিরহাট ‍উত্তর পাড়ার মৃত জহিরুল ‍ইসলামের ছেলে মো. ‍আবদুল কাইয়ুম (৩০), ‍একই থানার গোলপাল ‍ইউপি’র ‍ইষানচন্দ্র নগরের বাসিন্দা মৃত ‍উমান ‍আলীর ছেলে মো. মামুনুর রশিদ (২২)।

    চাঁদপুরের কচুয়া থানাধীন জগতপুর বাজার থেকে ১২ কেজি গাঁজাসহ তাদের দুজনকে হাতেনাতে ‍আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন ‍এর নেতৃত্বাধিন টিম। তাদের কাছ থেকে ‍উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

    অপরদিকে, সকাল ১০টার দিকে পরিদর্শক বাপন সেন ‍এর নেতৃত্বাধিন টিম হাজীগঞ্জ থানাধীন ‍আলীগঞ্জ বাজারে দ্বিতীয় অভিযান পরিচালনা করেন। ‍এসময় সেখান থেকে মনির হোসেন (৩৩) নামের ‍এক মাদক কারবারিকে দুই কেজি গাঁজাসহ ‍আটক করা হয়।

    জব্দকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য ৮০ হাজার টাকা। আটক মাদক কারবারি মনির হোসেন কুমিল্লা সদর থানাধীন লালবাগ মধ্যপাড়া ‍এলাকার মৃত রুক্কু মিয়ার ছেলে বলে জানিয়েছেন পরিদর্শক বাপন সেন।

    তিনি জানান, ‍আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে ‍আসছিলোে। মাদক ‍উদ্ধারের ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ