ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট; যুবলীগ নেতা জেলহাজতে

    মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট; যুবলীগ নেতা জেলহাজতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলস্নামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর ছবি যুক্ত করে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতাকে আটকের একদিন পর পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 


    সোমবার তাহিরপুর থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রবিবার দুপুরে তাহিরপুর থানা পুলিশ যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে (২৮) আটক করে। 

     


    এমাদ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।

     


    তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ তরফদার বলেন, আমলযোগ্য অপরাধ বন্ধে ফৌজদারি কার্যবিধির ধারায় এমাদ আহমেদের বির¤œদ্ধে পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ