ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • এসআইকে কুপিয়ে পালাল আসামি

    এসআইকে কুপিয়ে পালাল আসামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের কচুয়া থানার এসআই রবিউল ইসলামকে (৫৫)কুপিয়ে পালিয়েছে জুয়েল নামে এক হত্যা মামলার আসামি। রোববার রাতে কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    আহত এসআই রবিউল ইসলামকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয় কচুয়া থানা পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন দায়িত্বরত চিকিৎসক।

    কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলাকালে এসআই রবিউল ইসলামকে কুপিয়ে পালিয়ে যায় হত্যা মামলার আসামি জুয়েল। আমরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নিয়ে আসি।

    বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উল ইসলাম আকাশ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত রবিউল ইসলামের ডান হাত ও বাম পায়ে গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ