ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিশ্রুত মথুরাপুর থানা বাস্তবায়ন দাবী

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিশ্রুত মথুরাপুর থানা বাস্তবায়ন দাবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বঙ্গবন্ধু ঘোষিত দৌলতপুর উপজেলার মথুরাপুর থানা প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। আজ  সোমবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে  এই সভা অনুষ্ঠিত হয়।


    এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। সার্বিক বিষয় উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব ও কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জি এম এস এম নাসির উদ্দিন।


    উল্লেখ্য যে, ১৯৭৪ সালে তৎকালীন দৌলতপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান কে মথুরাপুর হাটে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নকশাল বাহিনী। বিষয়টি সে সময়ের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এ্যাডঃ আজিজুর রহমান আককাস মহান সংসদে উত্থাপন করলে বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে মথুরাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপন করেন এবং থানা প্রতিষ্ঠার ঘোষণা দেন। মথুরাপুর পুলিশ ফাঁড়ি স্থাপন হয় এবং থানা প্রতিষ্ঠার কার্যক্রম চলতে থাকে। এর মধ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে মথুরাপুর পুলিশ ফাঁড়ি উচ্ছেদ করেন।

    বর্তমানে বঙ্গবন্ধুকন্যা জাতির পিতার প্রতিশ্রুত মথুরাপুর থানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি পূরণ, জাতির পিতা ঘোষিত মথুরাপুর থানা বাস্তবায়ন বর্তমান সরকারের জেলা প্রশাসন ও জেলা পুলিশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন সর্বস্তরের মানুষ।

     

    মোঃ হাবিবুর রহমান/কুষ্টিয়া


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ