ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাংলাদেশের পথে চীনের টিকা 

    বাংলাদেশের পথে চীনের টিকা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা নিয়ন্ত্রণে চীনের সিনোফার্ম উৎপাদিত টিকা বাংলাদেশ আসতে প্রস্তুত হয়ে গেছে। ৫ লাখ উপহারের টিকা ১২ মে বাংলাদেশ উড়োজাহাজ পাঠিয়ে নিয়ে আসবে।

    সোমবার (১০ মার্চ) ঢাকাস্থ চীনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

    সন্ধ্যায় এক বার্তায় দূতাবাস জানিয়েছে, সিনোফার্মের টিকা এখন বাংলাদেশের পথে।

    সিনোফার্ম কোম্পানি উপহার পাঠানোর জন্য ৫ লাখ টিকার প্যাকেজিং করা শেষ করেছে। এ টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পথে যাত্রা করেছে। এই টিকা এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে টিকাগুলো ঠান্ডা রাখা যায়।

    এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (১০ মে) একটি ভার্চুয়াল সংলাপে জানিয়েছেন, ডাব্লিউএইচও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সরকারও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত। এটি চীন ও বাংলাদেশের কোভিড-১৯ নিয়ে সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

    তিনি বলেন, চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০ দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ