ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশালে পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

    বরিশালে পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ রুখতে জারিকৃত সরকারি বিধিনিষেধের কারণে গত একমাস যাবৎ বন্ধ গণপরিবহণ। যে কারণে বরিশাল নদীবন্দর ও বাস টার্মিনাল গুলোর ছিন্নমূল,  দিনমজুর ও অসহায় মানুষেরা পরেছে বিপাকে৷ এ ধরণের পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে। 

    সোমবার বিকেলে নগরীর নদী বন্দর এলাকায় বেসরকারি সংস্থা 'অভিযাত্রিক ফাউন্ডেশন' এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করা হয়।এসময় দুই শতাধিক ছিন্নমূল ও দিনমজুর মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

    এরপর নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার তিন শতাধিক অসহায় মানুষ ও পথচারীরাও পান সংগঠনটি কর্তৃক বিতরণকৃত খাদ্য সামগ্রী। 

    কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সভাপতি এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি  পুলক চ্যাটার্জি। 

    এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী শফিক মুন্সি, অভিযাত্রিক ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার  সংগঠক আলীম সালেহী, রক্তিম হাসান, মুয়ীদুর রহমান বাকি সহ সংগঠনটির স্বেচ্ছাসেবী ও অন্যান্যরা। 

    উল্লেখ্য, ২০১০ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে সহায়তা করছে অভিযাত্রিক। বর্তমানে রাজধানী ঢাকা ও পটুয়াখালী জেলায় তিনটি বিদ্যালয়ে প্রায় ছয় শতাধিক শিশুকে শিক্ষা সহায়তা দিচ্ছে সংস্থাটি।এছাড়া চলমান করোনা পরিস্থিতির শুরু থেকেই সংস্থাটির পক্ষ থেকে সারাদেশে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ