ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ
  • বাবুগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

     বাবুগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশণায় এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে ভূর্তকী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    রোববার (২০ মার্চ) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ থানা ঈদগাহ মাঠে পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।


    পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুসুরি ডাল।

    বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।

    বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান মাস্টার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী প্রমূখ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ