ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ
  • বাকেরগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের উদ্বোধন

    বাকেরগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জে গোমা বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় উপজেলার দুধল ইউনিয়নের গোমা বাজারে খান ইলেক্ট্রনিক্স প্লাজা এজেন্ট ডাচ বাংলা ব্যাংকে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোর্শেদ উজ্জল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডাচ-বাংলা ব্যাংক এর আর এম কাজী শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ শাহজাহান মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, মোঃ শামসুল হুদা ছিদ্দিকী,  এজেন্ট ব্যাংকিং মাস্টার ব্রাঞ্চ, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, গোয়া বাজার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু আছলাম রিয়াজ খান, উনার দুধাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন খান, জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব, সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাফর শিকদার, সমাজসেবক মোঃ আনছার খান, দৈনিক দক্ষিণে কাগজের প্রকাশক ও সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হান্নান মোল্লা প্রধান শিক্ষিকা জ্যোৎছনাপারভীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা জানান একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ এটিএম কার্ড ফ্রী গ্রাহক ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি ২ কপি পাসপোর্ট সাইজ ছবি নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে একাউন্ট খোলা যাবে, একাউন্ট পরিচালনায় বাৎসরিক কোন সার্ভিস চার্জ নেই। বিশেষ সুবিধা সপ্তাহের ছয়দিন শনি থেকে শুক্রবার নগদ জমা ও উত্তোলন করা যাবে। মোবাইল ব্যাংকিং রকেট এর সেবা প্রদান, সঞ্চয় কারেন্ট ও সুদ মুক্ত ইসলামী একাউন্ট খোলা যাবে ডিপিএস প্রতিমাসে ৫০০ থেকে ৫০,০০০ হাজার করা যাবে, ফিক্সড ডিপোজিট এফডিআর ৩,৬,১২,২৪ ,৩৬ মাস মেয়াদী রাখা যাবে। এছাড়াও বিদ্যুৎ বিল গ্রহণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ