ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ
  • আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

     আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ১৮৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেফতারকৃতকে রোববার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, শনিবার সন্ধ্যার পরে মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পূর্ব সুজনকাঠি গ্রামের সালাম মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী আনিস মোল্লার (৩৩) কাছ থেকে ১৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    র‌্যাবের ডিএডি নুর ইসলাম জানান, মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে এক মাদক ব্যবসায়ীকে ১৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এঘটনায় র‌্যাবের নুর ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

    আগৈলঝাড়া থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আনিস মোল্লাকে রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ