ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ
  • বানারীপাড়ায় কচুবাগান থেকে নারীর লাশ উদ্ধার

    বানারীপাড়ায় কচুবাগান থেকে নারীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় একটি কচুবাগান থেকে লেমু রানী নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    খবর পেয়ে শনিবার বেলা ২টায় বানারীপাড়া থানার ওসি তদন্ত মো.জাফর আহম্মেদ উপজেলার সিমান্তবর্তী বাওয়ালিয়া গ্রামের শরৎ রাঢ়ির একটি পরিত্যাক্ত কুচু বাগান থেকে কৃষক কমল চন্দ্র গাইনের স্ত্রী লেমু রানী (৫০)’র লাশ উদ্ধার করেন।

    লেমু রানীর স্বামী কমল চন্দ্র গাইন জানান, ১৬ মার্চ সকালে তার ঘর থাকা ৫০০ টাকা হারিয়ে যায়। এনিয়ে তার স্ত্রী লেমু রানীর সঙ্গে কথার কাটাকাটি হয়। এ ঘটনার পর ওই দিন বেলা ১টার দিকে তার স্ত্রী লেমু রানী গাইন বাড়ি থেকে নিখোঁজ হয়। এর পর তারা তাকে অনেক খোঁজা-খুজি করে পায়নী বলে জানায়।

    কমল চন্দ্র গাইন আরও জানায়, শনিবার দুপুরে তার পার্শ^বর্তী বাড়ির কাজল রানী স্থানীয় শরৎ চন্দ্র রাঢ়ির একটি পরিত্যাক্ত বাগানে কুচুর লতি তুলতে যায়। এসময় সে ওই বাগানে তার স্ত্রী লেমু রানী গাইনের লাশ দেখতে পেয়ে ডাক-চিৎকার দেয়। এসময় তারা সেখানে গিয়ে লেমু রানীর লাশ সনাক্ত করেন এবং তাৎক্ষণিক পুলিশকে অবহ্নিত করেন। খবর পেয়ে পুলিশ ওই দিনই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

    এব্যাপারে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান, লেমু রানীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি খালী বোতল পাওয়া গেছে। তিনি লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ওই দিন বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। সেখান থেকে রিপোর্ট আসার পরেই এঘটনার সঠিক কারন জানা যাবে বলে তিনি জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ