শিক্ষকদের প্রাইভেট বানিজ্য বাদ দিয়ে শ্রেণী কক্ষে পাঠদান করতে হবে:এমপি শাহে আলম

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট বানিজ্য বাদ দিয়ে শ্রেণী কক্ষে নিয়মিত পাঠদান করতে হবে বলে ঘোষনা দিয়েছেন বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম।
শুক্রবার দুপুরে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষনা দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।
এমপি শাহে আলম আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রাথমিক বিদ্যালয়কে সর্ব প্রথম জাতীয় করন করেছিলেন। আজ তার জেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের বেতন-ভাতা দ্বিগুণ করার পাশাপাশি তাদের পদমর্যাদা বৃদ্ধি করেছেন। তিনি সকলকে বঙ্গবন্ধুর শিক্ষা-নীতিকে অনুসরন করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএনও রিপন কুমার সাহা, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান শাহিন, প্রাথমিক শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলাম, ওসি মো.হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম, অধ্যাপক জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান, সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।
এইচকেআর