ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার
  • বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ড্রোন উদ্ধার

    বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ড্রোন উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-ভারতের সীমানার খুব কাছে পড়েছিল পাখা লাগানো একটি যন্ত্র। এলাকাবাসী কাছে গিয়ে বুঝতে পারেন সেটি একটি ড্রোন। খবর পেয়ে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

    দেশটির পুলিশের একটি সূত্র জানায়, শনিবার সকালে বাংলাদেশ সীমান্তের কাছে পেট্রাপোলে এ ড্রোনটি পাওয়া যায়। পুলিশের ধারণা ড্রোনটি অন্য দেশের। 

    স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সকাল ৮টার দিকে কালিয়ানিতে পঙ্কজ সরকার নামে একজনের জমিতে ড্রোনটি পড়েছিল। ফাঁকা জমিতে ড্রোন দেখে এলাকার মানুষ সেখানে ভিড় জমান। খবর পেয়ে ড্রোনটি থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় এক কেজির কাছাকাছি জিনিস বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে ড্রোনটির। যেহেতু ঘটনাস্থল থেকে আন্তর্জাতিক ভারত–বাংলাদেশ সীমানা খুব একটা দূরে নয়, তাই স্বাভাবিকভাবেই পুলিশ চিন্তিত।

    ওই সূত্রটি আরও জানায়, আপাতত ড্রোনটি বিদেশি মনে হলেও আরও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষত সেটি সীমান্তের ওপার থেকে এসেছে নাকি ভারতের সীমান্ত থেকে কোনো বাসিন্দা ছেড়েছিলেন সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ